সাধারণ মানুষ আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ টিইউসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধে পরিবহন শ্রমিকসহ সাধারণ শ্রমিক-কর্মচারী আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।

টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, হরতাল-অবরোধে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ সাধারণ পরিবহনগুলো পিকেটারদের মূল লক্ষ্য। হরতাল-অবরোধ গণতান্ত্রিক অধিকার হলেও নিরীহ শ্রমিক, কর্মচারী ও সাধারণ মানুষকে হত্যা কোনোভাবেই গণতান্ত্রিক অধিকার হতে পারে না।

টিইউসির নেতারা বিবৃতিতে এসব সহিংসতার তীব্র নিন্দা জানান এবং পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।