সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে জেলা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় সোসাইটির জেলা কার্যালয়ে এ সভা হয়। সভা শেষে সাত সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে সহসভাপতি পদে মতিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শাহজাহান গাজী পুনর্নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন ইছাপুরা ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, নার্গিস আক্তার, গোলাম মাওলা তপন ও গোলাম ফারুক।
মুন্সিগঞ্জ প্রতিনিধি