সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট চেম্বারের ২০১৬ সালের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ। সচিব গোলাম আক্তার ফারুকের সঞ্চালনায় সভায় ২০১৫ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ২০১৫-২০১৬ অর্থবছরের অডিট রিপোর্ট অনুমোদন ও ২০১৬ সালের বার্ষিক কার্যক্রম অনুমোদন করে ২০১৬-২০১৭ অর্থবছরের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ করা হয়। সভায় সিলেট চেম্বারের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাহ্ আলম, সাবেক সহসভাপতি মো. দিলওয়ার হোসেন, ইফতেখার আহমদ, সাবেক পরিচালক মুশফিক জায়গীরদার, সদস্য মো. আজিজুর রহমান বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট