সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে গতকাল সোমবার সকালে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা হয়। সারা দেশের নেতৃস্থানীয় ১৫০ জন ফুলচাষি ও ব্যবসায়ী এতে যোগ দেন। পানিসারা গ্রামের ফুলবাগানের পাশে মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আবদুর রহিম। বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা দীপঙ্কর দাস, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক আবদুর রব, সের আলী সরদার, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।