সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে গতকাল শনিবার নাগরিক সংগঠন লোকমোর্চার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী। লোকমোর্চার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম এম শাহজাহান মুকুল, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক পারভীন লায়লা প্রমুখ।