সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন রাজশাহী কলেজ ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের রসায়ন ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঁধন রাজশাহী কলেজ ইউনিটের সভাপতি আতিকুর রহমান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বাঁধন রাজশাহী কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে মুমূর্ষু রোগীর জন্য ২ হাজার ১৯৪ ব্যাগ রক্ত দেওয়া হয়। অনুষ্ঠানে ৩২ জন স্বেচ্ছায় রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল-ফারুক চৌধুরী।