প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওল্ড ইজ গোল্ড’ স্লোগান সামনে রেখে গত সোমবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বিভাগীয় সদস্য অধ্যক্ষ মো. ছফর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, সমাজসেবা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক স্টিফেন মুর্মু। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মাহাতাব আলী খান।