প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল রোববার টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের আঞ্চলিক বার্ষিক সাধারণ সভা হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটরিয়ামে ওই সভা হয়। এতে সংগঠনের লংলা সার্কেলের সভাপতি জ্ঞান শংকর গৌর সভাপতিত্ব করেন। সভার উদ্বোধন করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দন কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম ইকবাল চৌধুরী প্রমুখ।