সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, বৈশাখী আড্ডা ও আলোচনা সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিকেল তিনটায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অ্যাসোসিয়েশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির আহ্বায়ক কাজী মোয়াজ্জেম হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।