প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার বিকেল চারটায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। বক্তব্য দেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমোতোষ সাহা, কোষাধ্যক্ষ মাসুদুল হক প্রমুখ। উপস্থাপনা করেন অমিতাভ দাশ ও শিরিন আক্তার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহ মশিউর রহমান, চুনি ইসলাম, খাজা সুজন, সোমা সেন, জাফরিন আলম, তমা, জাহিদুল ইসলাম, মাহমুদ সাগর প্রমুখ।