সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহরের ঘাষিপাড়া এলাকায় অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় হাসপাতালের বিমল কুমার দেব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল হোসেন পাটোয়ারী। গত বছরের সাধারণ সভার গৃহীত সিদ্ধান্ত পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রেম নাথ রায়। বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সফিকুল হক। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ জহির শাহ্। উপস্থিত সদস্যরা প্রতিবেদন দুটির ওপরে হাত তুলে কণ্ঠভোটের মাধ্যমে অনুমোদন দেন।