প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুর রোভার স্কাউট প্রশিক্ষণকেন্দ্র প্রাঙ্গণে গতকাল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সুলতান আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। এতে বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুর রহমান, গাজীপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সরকার, শ্রমিকনেতা মো. আনোয়ার হোসেন সরকার প্রমুখ।