সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের জলাবদ্ধতা নিরসনে চাক্তাই খাল থেকে প্রায় ২৫ হাজার বর্গফুট মাটি ও আর্বজনা উত্তোলন করবে। এ ছাড়া নগরের মীর্জা খাল, বামুন শাহী খাল, শীতল ঝর্ণা খাল ও ডোম খালের মাটি ও আর্বজনা উত্তোলন করা হবে।
গতকাল মঙ্গলবার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে করপোরেশনের ৫৩তম সাধারণ সভায় এই তথ্য জানান মেয়র মন্জুর আলম। সভায় নগরের ডোম খাল খননের ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করার জন্য
দুই কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়।
এদিকে বিজয় দিবস উপলক্ষে ৮০ জন খেতাবপ্রাপ্ত ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল সকালে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তাঁর হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন মেয়র।