সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (নিবন্ধন নম্বর ২০০০) ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়নের উপদেষ্টা ও সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান স্থানীয় সরকার মিলনায়তনে এ সভার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। এতে সাবিরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, কেন্দ্রীয় শ্রমিকনেতা মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত প্রমুখ বক্তৃতা করেন। সভায় জেলার পাঁচ উপজেলার ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা ও শ্রমিকেরা অংশ নেন।