প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের ২৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। আবুল হোসেন পাটোয়ারী সভাপতি ও বিমল কুমার দেব সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। হাসপাতাল মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবুল হোসেন পাটোয়ারী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন হাসপাতালের সাধারণ সম্পাদক বিমল কুমার দেব। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন হাসপাতাল কমিটির কোষাধ্যক্ষ জহির শাহ্। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের ওপর আলোচনা করেন প্রেম নাথ রায়। দিনাজপুর অফিস|