সাধারণ সভা ৩০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সপ্তম বার্ষিক সাধারণ সভা ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে (২য় তলা) অনুষ্ঠিত হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত এ বিভাগের বিপুলসংখ্যক সাংবাদিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত অ্যাসোসিয়েশনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তি