সাধারণ সভায় ফল ঘোষণা হয়নি, তবে দায়িত্ব হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনার কারণে গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের ফল ঘোষণা করা হয়নি। তবে পূর্বনির্ধারিত সাধারণ সভা হয়েছে। সভার চারটি এজেন্ডার মধ্যে তিনটি অনুমোদন করা হয়। এরপর সভা শেষ করা হয়। সভাশেষে অনানুষ্ঠানিকভাবে নবনির্বাচিত পরিচালক মোরশেদ মুরাদ ইব্রাহিমকে সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেন আগের সভাপতি সাংসদ এম আবদুল লতিফ।গত মঙ্গলবার উচ্চ আদালতের চট্টগ্রাম চেম্বারের নির্দেশনা অনুযায়ী চেম্বারের ফল ঘোষণার ওপর স্থগিতাদেশ আছে। চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আজফার আলী সাধারণ সভায় ফল ঘোষণার ওপর স্থগিতাদেশ চেয়ে রিটটি দায়ের করেন। গতকালের সাধারণ সভায় ফল ঘোষণা ছিল এক নম্বর এজেন্ডা। অন্য তিনটি এজেন্ডা ছিল বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং নতুন হিসাব নিরীক্ষক নিয়োগ।গত ৭ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন। নির্বাচনে এম এ লতিফসমর্থিত চেম্বার পরিষদের প্রার্থীরা জয়ী হন।