সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোক্তার হোসেন। গত শনিবার কাউন্সিলরদের গোপন ভোটে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে জেলার নয়টি উপজেলা ও দুটি পৌরসভার কাউন্সিলররা ভোট দেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর খুলনার শহীদ হাদিস পার্কে সম্মেলনে জেলা শাখার সভাপতি হিসেবে শফিকুল ইসলামকে পুনরায় মনোনীত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।