সাধারণ সম্পাদক হয়ে প্রথমবার বিদেশ সফরে কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের জন্য ভারত সফরে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার রাত ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যাত্রা করবেন। সাধারণ সম্পাদক হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর বলে ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন।
কলকাতায় বাংলাদেশ মিশন আয়োজিত বিজয় দিবসের সমাপনী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ওবায়দুল কাদের। পরদিন স্থানীয় রাজনীতিক, লেখক, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রয়েছে।
এই সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে যাচ্ছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ২০ ডিসেম্বর রাতেই তাঁরা দেশে ফিরবেন।