সাধারণ সম্পাদককে বাসা থেকে বের করে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের (বুলু) বাসায় গতকাল বুধবার রাতে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের পদবঞ্চিত কর্মীরা বেলায়েতকে তাঁর বাসা থেকে বের করে বেধড়ক মারধর করেন। পরে বেলায়েতের কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আহত হন নয়জন। বেলায়েতসহ আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত আরেকজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের কর্মীরা জানান, গতকাল রাত নয়টার দিকে ছাত্রদলের কর্মী রিপু ও তাঁর দুজন বন্ধু নগরের ওয়্যারলেস এলাকায় বেলায়েতের বাসায় যান। এ সময় মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রিপুকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন বেলায়েতের লোকজন।রিপুর ওপর হামলার খবর শুনে ছাত্রদলের পদবঞ্চিত কর্মী-সমর্থকেরা কিছুক্ষণ পরই বেলায়েতের বাসায় ঢুকে তাঁকে বের করে আনেন। সেখানে ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা মারধর করেন এবং ইট দিয়ে বেলায়েতের মাথা ও শরীর থেঁতলে দেন। বেলায়েতের কর্মী-সমর্থকেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় দুই পক্ষের কর্মী-সমর্থকেরা মারামারিতে লিপ্ত হন। এতে আহত হন আরও সাতজন।ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ শাহেদ অভিযোগ করেন, পদবঞ্চিত ও উচ্ছৃঙ্খল তরুণেরা বেলায়েতকে বাসা থেকে অপহরণ করেন। এরপর তাঁর ওপর নির্যাতন চালানো হয়। তাঁর অবস্থা গুরুতর। হামলাকারীরা ছাত্রদলের স্থানীয় কর্মী-সমর্থক, যাঁরা ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাণ্ডব চালিয়ে আসছেন। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ শহীদউল্লাহ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েতসহ আট-নয়জনকে রক্তাক্ত অবস্থায় ওয়্যারলেস এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের সবাই ছাত্রদলের নেতা-কর্মী। তাঁরা নিজেরা মারামারি করে আহত হয়েছেন। তবে বেলায়েতের জখম গুরুতর।সম্প্রতি ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতরা বিক্ষোভ করে আসছেন।