সাধারণ সম্পাদকসহ ৫১ জনের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক, সাতজন সহসভাপতিসহ ৫১ জন সদস্য গতকাল শনিবার একযোগে পদত্যাগ করেছেন। কার্যনির্বাহী পরিষদের মোট সদস্যসংখ্যা ৬৭। পরিষদের সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও বিরোধী দল বিএনপি-প্রীতির অভিযোগ এনে তাঁরা পদত্যাগ করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদত্যাগের কারণ উল্লেখ করে তা লিখিতভাবে জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। পদত্যাগপত্রের অনুলিপি প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় সভাপতি এবং স্থানীয় সরকারমন্ত্রী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছেও পাঠানো হয়।পদত্যাগপত্রে অভিযোগ করা হয়, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী দায়িত্ব পাওয়ার পর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন। সভাপতির পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পৌর নির্বাচনে তাঁরা বিএনপির প্রার্থীকে সমর্থন দেন। তাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয় হয়। এ ছাড়া আইয়ুব আলী নিজেকে স্থানীয় সরকারমন্ত্রীর প্রতিনিধি দাবি করে ব্যক্তিস্বার্থে নানা ধরনের সুবিধা ভোগ করেন এবং এককভাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেন বলে অভিযোগ করা হয়। পদত্যাগী সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক জানান, ‘পদত্যাগপত্রে উল্লেখ করা বিষয়গুলো সাধারণ নেতা-কর্মীদের জানা। দলের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে আমরা ৫১ জন সদস্য একযোগে পদত্যাগ করেছি।’ সভাপতি মো. আইয়ুব আলী তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দল এ ব্যাপারে ব্যবস্থা নিলে তা মেনে নেব।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম আফজল পদত্যাগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।