প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাধারণ মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য রাজপথে সংগ্রাম করে স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করা আমাদের নৈতিক দায়িত্ব। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই। তারা এসব সমস্যার সমাধান করতে পারে না। কথায় কথায় বলতে পারে মামলা দেবে, মুখ বন্ধ করে দেবে। উদ্দেশ্যমূলকভাবে তারা কিছু বিচারের ব্যবস্থা করেছে, যেটা স্বচ্ছ নয়। আমরা তার বিরোধিতা করেছি, ভবিষ্যতেও করব।’গতকাল রোববার বেলা ১১টায় খুলনা জিয়া পাবলিক হলের সেমিনার কক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খুলনা সফর উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে ১৮ এপ্রিল খালেদা জিয়ার খুলনায় আসার কথা রয়েছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাস সভায় সভাপতিত্ব করেন।