সাধু আন্তনির তীর্থোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় গতকাল শুক্রবার খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব সাধু আন্তনির তীর্থোৎসব উদ্যাপিত হয়েছে। ‘তাঁরই জয়গানে মুখর ধরণি’—এই স্লোগানে উপজেলার পানজোরা গ্রামে দুই দফায় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।
সকালে নাগরী ধর্মপল্লী পালকীয় পরিষদের উদ্যোগে এই তীর্থোৎসবের আয়োজন করা হয়। উৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।