সাধু আন্তনীর তীর্থোত্সবে হাজারো মানুষের ঢল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামে সাধু আন্তনীর মহিমা প্রচারের জন্য গতকাল শুক্রবার তীর্থোত্সব বসে। হাজার হাজার খ্রীষ্ট ধর্ম অনুসারী নারী-পুরুষ ও শিশু এতে যোগ দেয়। সর্বত্র ছিল উত্সবের আমেজ। নতুন পোশাক পরে নানা বয়স ও পেশার মানুষ হাজির হয়েছে সেখানে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার এ তীর্থোত্সবের আয়োজন করা হয়।