সাধুসঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুরের ভেড়ামারা গ্রামে অনুষ্ঠিত রওশন সাধুর দিব্যধামে দুই দিনব্যাপী সাধুসঙ্গ গতকাল রোববার বিকেলে শেষ হয়। দিব্যধামের ২৮তম সাধুসঙ্গে ‘সত্য সু-পথ চিনতে আর অজানাকে জানতে’ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, গুরু ও লালনভক্ত ব্যক্তিরা যোগ দেন। সেখানে ফকির লালন সাঁইয়ের বিভিন্ন জ্ঞানসমৃদ্ধ বাণী পরিবেশন করেন সাধুরা। ফকির নহির শাহ গান পরিবেশনসহ সাঁইজির বাণী বিশ্লেষণ করে শোনান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ সাধুসঙ্গ শুরু হয়।