প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার উত্তর কাফরুলের মো. মনির হোসেন তালুকদারের একমাত্র মেয়ে সানজানা আক্তার (১১) হূদেরাগে আক্রান্ত। তার একটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে। সানজানা বর্তমানে মেট্রোপলিটান মেডিকেল সেন্টারের চিকিৎসক মো. লোকমান হোসাইনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক দ্রুত সানজানার অস্ত্রোপচার ও ভাল্ভ প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য অন্তত চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা সানজানার ট্যাক্সিচালক বাবার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তিনি মেয়ের জীবন বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মনির হোসেন তালুকদার, ব্যাংক হিসাব নম্বর ১৭৬৯৯, ক্যান্টনমেন্ট বোর্ড শাখা, ঢাকা, ইসলামী ব্যাংক। যোগাযোগ: ০১৯১২-৬১৪১৮৮। বিজ্ঞপ্তি।