সানোয়ারা বেভারেজকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে আইসক্রিম তৈরির কারণে চট্টগ্রামের সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপকসহ পাঁচজনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার নগরের চান্দগাঁও এলাকার কারখানায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চান্দগাঁও শিল্প এলাকায় সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে আইসক্রিম প্রস্তুত করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে কারখানার ব্যবস্থাপক কায়েস এস এম হোসাইন ও মো. আনোয়ারুল্লা; কর্মকর্তা মো. শহীদুল্লাহ, হেলাল উদ্দিন ও আবদুল্লাহ আল হাসানকে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের পারিবারিক প্রতিষ্ঠান।