সান্তাহার ও ডোমারে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত বগুড়ার আদমদীঘি উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। নীলফামারীর ডোমারে রূপা বেগম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজামেঞ্চল হক জানান, বুধবার দুপুরে সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনির বসুন্ধরা বস্তি থেকে তিন কেজি গাঁজাসহ জাহাঙ্গীর ও ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে (৩৫) আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও রাসেল মনজুরের আদালত তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।বুধবার দুপুরে ডোমার পৌরসভার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে ২০ পুরিয়া গাঁজাসহ রূপা বেগমকে আটক করে পুলিশ। পরে ডোমারের ইউএনও মোহাম্মদ শফিউর রহমান রূপাকে দেড় বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন।