সান্তাহার রেলওয়ে মন্দিরে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘির সান্তাহার শহরের ইয়ার্ড কলোনিতে অবস্থিত রেলওয়ে মন্দিরে চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার মন্দির কমিটির সহসভাপতি জিআরপি থানায় লিখিত অভিযোগ করেছেন।
সহসভাপতি সুধীর চন্দ্র চক্রবর্তী জানান, বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা মন্দিরের টিনের চাল কেটে ভেতরে ঢুকে পূজায় ব্যবহূত ঘণ্টা, পিতল ও কাঁসার তৈজসপত্রসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। তিনি জানান, মন্দিরের আশপাশে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকের আসর বসছে। কিন্তু সেদিকে কারও নজর নেই।
রেলওয়ে জিআরপি থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।