সান্তাহার রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে রেলস্টেশনের টিকিটঘর এলাকা থেকে অজ্ঞাতনামা (৪৬) ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল সাদা ফুলশার্ট ও সাদা লুিঙ্গ।
একই দিন রেলগেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তির (৬৬) লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির পরনে ছিল নীল ও খয়েরি রঙের চেক লুঙ্গি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।