সান্তাহারে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেই বাড়তি নিরাপত্তা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে অবস্থিত কয়েকটি অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা (কেপিআই) থাকলেও বাড়তি নিরাপত্তা নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি।সান্তাহার শহরে সদ্যনির্মিত ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র, ৬০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি), ২৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সাইলো, ২৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার সারের বাফার গুদাম, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিভাগীয় যান্ত্রিক কারখানা, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও সান্তাহার জংশন স্টেশনসহ কয়েকটি কেপিআই রয়েছে।সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, তাঁর থানায় বর্তমানে কর্মকর্তাসহ ৩০ জন পুলিশ সদস্য আছেন। শুধু হরতালের দিন অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য দেওয়া হয়। আদমদীঘি থানার ওসি তোজামেঞ্চল হক বলেন, থানায় যে পরিমাণ পুলিশ সদস্য আছেন, তাঁদের দিয়েই স্থাপনা রক্ষার কাজ করা হচ্ছে। কেপিআই স্থাপনা রক্ষার জন্য কেপিআই পুলিশ রয়েছে।