সান্তাহারে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সান্তাহার রেলগেটের অদূরে মুরাদ (২৭) নামের এক যুবক নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মুরাদ বগুড়ার সান্তাহার পৌর এলাকার নতুন বাজার মহল্লার ইসলাম খানের ছেলে।অপর দিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে নওগাঁর আহসানগঞ্জে ব্রিজের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও চেক শার্ট। গতকাল ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় ব্রিজের গার্ডারের ধাক্কায় ট্রেন থেকে পড়ে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।