সান্তাহারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে। নিহতের নাম কোরবান আলী (৭২)। তাঁর গ্রামের বাড়ি সান্তাহার পৌরসভার বশিপুর গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কোরবান আলী তাঁর বাড়ি যাওয়ার পথে বশিপুর ঈদগার কাছ থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই মাহাবুবুল আলম বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি।