সান্তাহারে স্কুল শিক্ষিকাকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গতকাল বৃহস্পতিবার এক স্কুলশিক্ষিকা (২২) অপহূত হয়েছেন। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে আদমদীঘি ও নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওই শিক্ষিকার কাকা বলেন, তাঁর ভাতিজি অত্যন্ত শান্ত স্বভাবের। কারা তাঁকে অপহরণ করল তাঁরা তা বুঝতে পারছেন না।শিক্ষিকার পরিবারের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজামেঞ্চল হক প্রথম আলোকে জানান, শিক্ষিকাকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।