সান্তাহারে ৩০০ হরিজন পরিবারের মানবেতর জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের ৩০০ হরিজন পরিবার মানবেতর জীবন যাপন করছে। তাদের মৌলিক চাহিদাটুকুও পূরণ হচ্ছে না। বংশপরম্পরায় নিশ্চিত সরকারি চাকরি একসময় হলেও এখন সবই হারিয়ে গেছে জীবন থেকে।অনেক হরিজন যুবক কাজকর্ম না পেয়ে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ছে। এই সুযোগ কাজে লাগাচ্ছে দাদন ব্যবসায়ী, চোলাই মদ বিক্রেতা, ফেনসিডিল ও হেরোইন ব্যবসায়ীরা।তৎকালীন ব্রিটিশ সরকার সান্তাহারে তাদের জন্য বাংলা মদের ভাটি স্থাপন করেছিল, যা এখনো চালু আছে। কিন্তু সুইপারদের সেখানে খুব একটা চোখে পড়ে না। দাদনদার এবং মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত বাঙালিদের সঙ্গে জড়িয়ে পড়েছে কতিপয় হরিজনও।সান্তাহার হরিজন সম্প্রদায়ের চা-বাগান কলোনির সভাপতি শ্রী যমুনা বাঁশফোর বলেন, ‘হামাদের তো আর দিন-সংসার চলছে না। কাজকাম নাই, নাই চাকরিবাকরি। বউ-বাচ্চা নিয়ে খায়ে না খায়ে দিন যাচ্ছে। হামাদের চাকরি এখন দখল করছে শিক্ষিত মানুষেরা।’কৃষ্ণা বাঁশফোর বলেন, ‘এখন হামাদের থাকার জায়গাও নাই। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির নেতারা হামাদের জায়গা দখল করে নেন। হামাদের ছেলেমেয়েদের স্কুলে নিতে চায় না।’সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কুদ্দুস বলেন, ‘অচিরেই হরিজনদের জন্য তাদের এলাকার উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।’