রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বাতিলের দাবিতে সংবাদ সমেঞ্চলন করেছে প্রগতিশীল ছাত্রজোট। তাদের অভিযোগ, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সনদপত্র বিক্রির উদ্যোগ নিয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের দলীয় টেন্টে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এ সমেঞ্চলনে ছয় দফা দাবি পেশ করা হয়। একই সঙ্গে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে পাঠ করেন বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুঈজ। তাঁদের দাবিগুলো হলো—সব ধরনের বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিল, চলমান ইএমবিএ ও ইএলএলএম কোর্সে শিক্ষার্থী ভর্তি বন্ধ, শিক্ষার্থীদের কোনো ধরনের বেতন ফি বৃদ্ধি না করা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘শিক্ষা ধ্বংসের’ কৌশলপত্র বাতিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের জবাবদিহির ব্যবস্থা করা এবং স্বায়ত্তশাসিত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সান্ধ্য কোর্স ও প্রাইভেট কোর্স চালু না করা।
সংবাদ সম্মেলনে আয়াতুল্লাহ খোমেনি, আসাদজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।