সাপ অবমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ২০টি বিষধর সাপ অবমুক্ত করেছে। গত মঙ্গলবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাঘাউড়া গ্রামের একটি বাড়ি থেকে ২২টি সাপ উদ্ধার করার পর দুটি সাপ মারা যায়। গতকাল বুধবার বিকেলে বিভিন্ন জাতের ২০টি সাপ অবমুক্ত করা হয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদ আলী বলেন, বাড়ির মালিক মুজাহিদুর রহমান জানান, সাপের খামার করতে প্রাথমিকভাবে এসব সাপ এনে তিনি রেখেছিলেন। কিন্তু অনুমোদন নেওয়া হয়নি। এ ঘটনায় মামলা করা হবে।