সাপ দেখিয়ে প্রতারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওঝা ও কবিরাজ পরিচয়দানকারী প্রতারকচক্রের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সদরঘাট এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দীন খান বলেন, এদের মধ্যে দলনেতাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। রোকেয়া আহমেদ নামের এক নারী তাঁর বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে এদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।