সাপাহার গণহত্যা দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৩ সেপ্টেম্বর। নওগাঁর সাপাহার গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ২১ জন মুক্তিকামী বাঙালিকে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।
মুক্তিযুদ্ধের সময় সদরের পাইলট উচ্চবিদ্যালয়ে পাকিস্তানি হানাদার বাহিনী একটি ক্যাম্প করে। সেখান থেকে পাকিস্তানি সেনারা উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে মুক্তিকামী মানুষদের হত্যা এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করত। ১৯৭১ সালের ১৩ সেপ্টেম্বর সাপাহার পাকিস্তানি সেনা ক্যাম্পে ৮০ জন মুক্তিযোদ্ধার একটি দল হামলা করে। তখন নজিপুর থেকে পাকিস্তানি বাহিনীর আরেকটি দল ভারী অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করে। এতে সেই দিন ২১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।