সাপাহার সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তে গুলি করে হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ, অপরাধ দমন ও সীমান্ত হাটের জায়গা নির্ধারণের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া বিওপির ২৩৬ নম্বর মেইন পিলারসংলগ্ন জিরো পয়েন্টে গতকাল বুধবার এ বৈঠক হয়। দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকটি হয়।
এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান পিএসসি ও ভারতের পক্ষে ৩১ বিএসএফের কমান্ডিং অফিসার টিএস নেগি।