সাপাহারে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক তরুণকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার তাঁকে এ দণ্ড দেওয়া হয়। ওই তরুণের নাম শাহজাহান আলী (২৩)। তাঁর বাড়ি গোয়ালা আটানীপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দীঘিরহাট কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী বুধবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিল। এ সময় শাহজাহান ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শাহজাহানকে ধরে পুলিশে সোপর্দ করেন। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন মিঞার কার্যালয়ে শাহজাহানকে হাজির করা হয়। অভিযোগ শুনে রুহুল আমিন তাঁকে কারাদণ্ড দেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ শাহজাহানকে নওগাঁ জেলা কারাগারে পাঠিয়েছে।