সাপাহারে দুটি সেতু ও রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার পুনর্ভবা নদীর ওপর দুটি সেতু নির্মাণ ও আইহাই ইউনিয়নের মধইল গৌরীপুরে দুই কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ আবদুল জলিল গত বৃহস্পতিবার দুপুরে এসবের উদ্বোধন করেন।পুনর্ভবা নদীর হাপানিয়াঘাট ও বলদিয়াঘাটে আট কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে শহীদ শেখ কামাল ও শহীদ শেখ রাসেল নামের দুটি সেতু এবং এক কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে আইহাই ইউনিয়নের মধইল গৌরীপুরে দুই কিলোমিটার রাস্তা পাকা করা হবে।বৃহস্পতিবার বিকেলে আইহাই ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আশড়ন্দ হাইস্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবদুল জলিল। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাংসদ শহিদুজ্জামান সরকার প্রমুখ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদীতে সেতু দুটি নির্মাণ ও গৌরীপুরের রাস্তাটি পাকা করা হলে উপজেলার গোয়ালা, পাতাড়ী ও আইহাই ইউনিয়নের লক্ষাধিক মানুষ উপকৃত হবে। এর আগে বৃহস্পতিবার সকালে আবদুল জলিল পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভের উদ্বোধন করেন।