সাপাহারে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলিসহ জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই জামালকে সাপাহার থানায় সোপর্দ করে র‌্যাব অস্ত্র আইনে একটি মামলা করে। সাপাহার থানার উপপরিদর্শক (এসআই) শাহীন রেজা বলেন, শনিবার সন্ধ্যায় রাজশাহীর র‌্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের সদস্যরা গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্রগুলিসহ জামালকে গ্রেপ্তার করেন। জামালের বাড়ি উপজেলার সোনাডাঙ্গা গ্রামে। গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।