সাপাহারে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে আকস্মিক বজ্রপাতে আবদুস ছালাম (৫০) ও তাঁর ছেলে জুয়েল রানার (২৫) মৃত্যু হয়েছে। এ সময় একই গ্রামের বাবু (২২) নামের এক তরুণ মারাত্মকভাবে আহত হন। আহত বাবু জানান, ঘটনার সময় তাঁরা গ্রামসংলগ্ন একটি ফসলের মাঠে ধান লাগানোর কাজ করছিলেন।