সাপাহারে ভিজিএফের ২৯ বস্তা চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলায় ভিজিএফের চুরি হয়ে যাওয়া আরও ২৯ বস্তা চাল এলাকাবাসী উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। পুলিশ আব্দুর রহমান নামের একজন ক্রেতাকে আটক করেছে।পুলিশ জানায়, বুধবার বিকেলে উপজেলার গোয়ালা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকালে ২৫৩টি কার্ডের চাল কম পড়ে। এতে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হন ও ১৫ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান ও সচিবকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।