সাপুড়েদের থলে থেকে বেরিয়ে এল ফেনসিডিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার সাপুড়েদের থলে থেকে বেরিয়ে এল ফেনসিডিল। গতকাল বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ এলজিইডি ভবনের সামনে থেকে ১০৯ বোতল ফেনসিডিলসহ চার সাপুড়েকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৩৮), উসান সাপুড়ে (৩৫), সেলিনা (৩২) ও ববিতা (৩০)। তাঁদের প্রত্যেকের বাড়ি মুন্সীগঞ্জের গোয়ালিয়ামন্ডা গ্রামে। গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে গোপালগঞ্জ এলজিইডি ভবনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সাপ খেলা দেখানোর পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পার্শ্ববর্তী নড়াইল জেলা থেকে ফেনসিডিল নিয়ে গতকাল ঢাকায় যাচ্ছিলেন তাঁরা।