প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলায় সাপের কামড়ে দেলোয়ার হোসেন (২৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার শিরন্টি ইউনিয়নের শীতলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। দেলোয়ার ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন রাত আটটার দিকে দেলোয়ার স্থানীয় বিল থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। পথে একটি বিষধর সাপ তাঁকে ছোবল মারে। প্রাথমিকভাবে ওঝা ও কবিরাজ দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে অবস্থার অবনতি ঘটে এবং রাত দুইটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।