সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে রুবেল আহমেদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুবেল আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের নুরুল মোল্লার ছেলে। ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী জানান, শনিবার সকালে ধানের জমিতে সেচ দিতে মাঠে যান রুবেল। দুপুরে নালার গর্ত বন্ধ করতে গেলে বিষধর সাপের কামড়ে আহত হন। পরে লোকজন তাঁকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যায় ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রাতে তিনি মারা যান।