প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে নাঈম হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কৈকুড়ী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে নাঈম গ্রামের পাশে খালের ধারে ধানখেতে কাজ করার সময় বিষধর সাপটি তাঁকে কামড় দেয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাড়ফুঁক চলার একপর্যায়ে রাতে তিনি মারা যান। নাঈম সাপাহার সরকাির ডিিগ্র কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।