সাপের কামড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে সাপের কামড়ে পুতুল রানী (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের অভিজিৎ হালদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পুতুল রানীকে একটি সাপ কামড় দেয়। পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।